ডেলিভারি নীতি

সর্বশেষ হালনাগাদ ১৯ অক্টোবর ২০২৬

আমরা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করি, তাই কুরিয়ারে কিছু পাঠাতে হয় না, ডেলিভারি চার্জও নেই। এই পেজে লেখা আছে পেমেন্টের পর কী, কোথায় আর কত সময়ে পাবেন।

কী পাবেন

প্রোডাক্ট অনুযায়ী এক বা একাধিক:

  • ডাউনলোড লিংক (সফটওয়্যার, প্লাগইন, টেমপ্লেট, ই-বুক)।
  • প্রোডাক্ট খোলার লিংক (অনলাইন সফটওয়্যার বা কোর্স)।
  • লাইসেন্স কী, যেসব প্রোডাক্টে লাগে।
  • সেটআপ আর ব্যবহারের নিয়ম।

প্রতিটা প্রোডাক্টের পেজে "স্পেসিফিকেশন ও যা পাবেন" অংশে লেখা থাকে ঠিক কী পাবেন।

কোথায় পাবেন

  • অর্ডার পেজে, পেমেন্ট নিশ্চিত হওয়ার সাথে সাথে।
  • ইমেইলে, অর্ডারের সময় যে ইমেইল দিয়েছেন সেখানে।
  • লাইসেন্স কী SMS এও যায়।
  • আমার অ্যাকাউন্টে (https://qvixgroup.com/account), যে মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে অর্ডার করেছেন সেটা দিয়ে লগইন করলে সবসময়।

কত সময়ে পাবেন

  • অনলাইন গেটওয়েতে (কার্ড বা অনলাইন bKash/Nagad) পেমেন্ট করলে: পেমেন্ট হওয়ার সাথে সাথে।
  • নিজে টাকা পাঠিয়ে Transaction ID দিলে: আমরা মিলিয়ে দেখার পর। সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে মিলিয়ে দিই।
  • যেসব প্রোডাক্ট আপনার জন্য তৈরি বা সেটআপ করে দিতে হয়, সেগুলোর সময় প্রোডাক্টের পেজে লেখা থাকে, অথবা আমরা ফোনে জানাই।

না পেলে কী করবেন

প্রথমে ইমেইলের spam বা promotions ফোল্ডার দেখুন, আর আমার অ্যাকাউন্টে লগইন করে দেখুন। তারপরও না পেলে অর্ডার নম্বরসহ ফোন করুন +৮৮০১৫১৬৬০৪০৩১, WhatsApp করুন, অথবা ইমেইল করুন hello@qvixgroup.com। পেমেন্ট হয়ে থাকলে আমরা সাথে সাথে পাঠিয়ে দিই। কোনোভাবে দিতে না পারলে রিফান্ড নীতি অনুযায়ী পুরো টাকা ফেরত পাবেন।

কাস্টম কাজ

ওয়েবসাইট, কাস্টম সফটওয়্যার, অ্যাপ, ডিজাইন বা ভিডিওর কাজ কবে, কীভাবে হাতে পাবেন, তা সেই কাজের লিখিত কোটেশন বা চুক্তিতে লেখা থাকে।

ফ্রি কোটেশন নিন

এক মিনিটের কাজ। এক কর্মদিবসের মধ্যে ফোন দিয়ে কোটেশন জানাবো।

কী বানাতে চান?

একটা বেছে নিন। এরপর শুধু নাম আর নম্বর।

এই নম্বরে ফোন দিয়ে কোটেশন বুঝিয়ে বলবো।

আরো কিছু জানাতে চান? (অপশনাল)
আনুমানিক বাজেট

কোনো চার্জ নেই। নম্বর কারো সাথে শেয়ার করি না।