কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট
বাংলাদেশে কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট
কাস্টম সফটওয়্যার মানে আপনার কাজের ধরন অনুযায়ী বানানো ওয়েব অ্যাপ, মোবাইল অ্যাপ বা ইআরপি, যা রেডি সফটওয়্যারে মেলে না। কিউভিক্স গ্রুপ আগে আপনার কাজের ধাপ বোঝে, তারপর ছোট করে শুরু করে ধাপে ধাপে বাড়ায়, যাতে খরচ নিয়ন্ত্রণে থাকে।
- সময়
- সাধারণত ১ থেকে ৪ মাস
- প্ল্যাটফর্ম
- ওয়েব, অ্যান্ড্রয়েড, iOS
- কোটেশন
- ফ্রি, লিখিত
০১কী কী বানিয়ে দিই
খাতা আর এক্সেলে চলা কাজকে আমরা গোছানো সফটওয়্যারে নিয়ে আসি। প্রথমে আপনার কাজের ধাপগুলো বুঝি, তারপর ঠিক যতটুকু দরকার ততটুকু বানাই, যাতে খরচ কম থাকে আর টিম সহজে ব্যবহার করতে পারে।
- ওয়েব অ্যাপ ও অ্যাডমিন প্যানেল
- অ্যান্ড্রয়েড ও iOS অ্যাপ
- ইআরপি, ইনভেন্টরি ও হিসাব সফটওয়্যার
- API ও থার্ড পার্টি ইন্টিগ্রেশন
০২খরচ কিসের উপর নির্ভর করে
প্রতিটা কাজ আলাদা, তাই আমরা আগে কথা বলে লিখিত কোটেশন দিই। খরচ মূলত এই বিষয়গুলোর উপর নির্ভর করে:
-
মডিউল আর ব্যবহারকারীর ধরন
বিক্রি, স্টক, হিসাব, এইচআর, কয়টা অংশ লাগবে আর কে কী দেখতে পাবে।
-
ওয়েব না মোবাইল অ্যাপ
শুধু ওয়েব অ্যাপ, নাকি সাথে অ্যান্ড্রয়েড ও iOS অ্যাপও লাগবে।
-
অন্য সিস্টেমের সাথে সংযোগ
পেমেন্ট গেটওয়ে, SMS, কুরিয়ার বা পুরোনো ডেটা আনার কাজ।
-
রিপোর্ট আর অটোমেশন
কতগুলো রিপোর্ট, প্রিন্ট ফরম্যাট আর স্বয়ংক্রিয় কাজ লাগবে।
কোটেশন ফ্রি। কাজ শুরুর আগে কী পাবেন, কত দিনে পাবেন আর মোট কত লাগবে, সব লিখে দিই।
০৩কত দিন লাগে
| কাজের ধরন | সাধারণ সময় |
|---|---|
| ছোট টুল বা অ্যাডমিন প্যানেল | ৩ থেকে ৬ সপ্তাহ |
| ইনভেন্টরি বা হিসাব সফটওয়্যার | ১ থেকে ২ মাস |
| ইআরপি বা মোবাইল অ্যাপসহ | ২ থেকে ৪ মাস |
আপনার কাছ থেকে লেখা, ছবি আর মতামত সময়মতো পেলে এই সময়ের মধ্যে কাজ শেষ হয়।
০৪কাজ যেভাবে এগোয়
-
আলোচনা
ফোন বা মিটিংয়ে লক্ষ্য, বাজেট আর সময় বুঝে নিই।
-
ডিজাইন
আগে ডিজাইন দেখাই, আপনি অনুমোদন দিলে তবেই বানানো শুরু।
-
ডেভেলপমেন্ট
প্রতি সপ্তাহে অগ্রগতি দেখাই, শেষে কোনো চমক থাকে না।
-
লঞ্চ ও সাপোর্ট
লাইভ করার পর টিমকে শেখাই, তারপরও পাশে থাকি।
০৫সাধারণ প্রশ্ন
রেডি সফটওয়্যার না কাস্টম, কোনটা নেবো?
আপনার কাজ যদি সাধারণ দোকান বা স্কুলের মতো হয়, রেডি সফটওয়্যারে খরচ কম। কাজের ধরন আলাদা হলে কাস্টম ভালো। আমরা দুটোই করি, তাই সৎভাবে পরামর্শ দিই।
সোর্স কোড কি আমাকে দেবেন?
কাস্টম প্রজেক্টে পুরো পেমেন্টের পর সোর্স কোড আর সার্ভারের অ্যাক্সেস আপনার কাছে হস্তান্তর করি।
পুরোনো এক্সেলের ডেটা কি আনা যাবে?
যাবে। এক্সেল বা পুরোনো সফটওয়্যার থেকে ডেটা নতুন সিস্টেমে এনে দিই।
কাজ শেষে সাপোর্ট পাবো?
হ্যাঁ। ডেলিভারির পর একটা নির্দিষ্ট সময় বাগ ফিক্স ফ্রি, তারপর চাইলে মাসিক সাপোর্ট নিতে পারেন। কতদিন, তা কোটেশনে লেখা থাকে।