শর্তাবলী

সর্বশেষ হালনাগাদ ১৯ অক্টোবর ২০২৬

qvixgroup.com ব্যবহার করলে বা এখান থেকে কিছু কিনলে আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন। সাইটটা চালায় কিউভিক্স গ্রুপ, ৬/৬, পূর্ব রামপুরা, পোস্ট অফিস গলি, ঢাকা-১২১৯। সহজ ভাষায় লেখা, কিছু বুঝতে না পারলে আমাদের জিজ্ঞেস করুন।

যা বিক্রি করি

এই সাইটে ডিজিটাল প্রোডাক্ট (সফটওয়্যার, WordPress প্লাগইন, টেমপ্লেট, ই-বুক, কোর্স), মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন, আর ওয়েবসাইট, সফটওয়্যার, ডিজাইন, ভিডিও ও এআই অটোমেশনের কাস্টম কাজ পাওয়া যায়। প্রতিটা প্রোডাক্টের পেজে কী পাবেন, কী লাগবে আর কীভাবে পাবেন লেখা থাকে।

অর্ডার আর পেমেন্ট

  • দাম বাংলাদেশে টাকায় (৳), বাইরে থেকে দেখলে ডলারে ($) দেখায়। অর্ডারের সময় যে দাম দেখেন সেটাই দিতে হবে।
  • bKash, Nagad, কার্ড বা অন্য যে পদ্ধতি চেকআউটে দেখায়, তা দিয়ে পেমেন্ট করা যায়।
  • নিজে টাকা পাঠালে সঠিক Transaction ID দিতে হবে। আমরা মিলিয়ে দেখার পর অর্ডার নিশ্চিত হয়।
  • ভুল তথ্য, ভুয়া পেমেন্ট বা অপব্যবহার মনে হলে অর্ডার বাতিল করতে পারি। সেক্ষেত্রে টাকা নেওয়া হয়ে থাকলে ফেরত দেব।

ডেলিভারি

পেমেন্ট নিশ্চিত হলে ডাউনলোড লিংক, লাইসেন্স কী আর সেটআপের নিয়ম অর্ডার পেজে, আপনার অ্যাকাউন্টে আর ইমেইলে পাবেন, লাইসেন্স কী SMS এও যায়। কোনো প্রোডাক্ট তৈরি করে দিতে সময় লাগলে সেটা প্রোডাক্টের পেজে বা আমাদের পক্ষ থেকে জানানো হয়।

লাইসেন্স: কীভাবে ব্যবহার করবেন

  • কেনার পর আপনি প্রোডাক্টটা নিজের বা নিজের ব্যবসার কাজে ব্যবহারের অধিকার পান। প্রোডাক্টের মালিকানা আমাদের থাকে।
  • লাইসেন্স কী থাকলে সেটা যত সাইট বা কম্পিউটারে চলার কথা (প্রোডাক্টের পেজে লেখা), তত জায়গায় চলবে। পুরনো জায়গা অ্যাকাউন্ট থেকে সরিয়ে নতুন জায়গায় চালাতে পারেন।
  • প্রোডাক্ট, কোড বা কী আবার বিক্রি করা, বিনা মূল্যে বিলানো, অন্যকে দেওয়া, বা লাইসেন্সের চেক এড়িয়ে চালানো যাবে না।
  • এই শর্ত ভাঙলে আমরা লাইসেন্স বন্ধ করে দিতে পারি, তখন টাকা ফেরত হবে না।
  • আমাদের বানানো কাস্টম কাজের মালিকানা কীভাবে যাবে, তা সেই কাজের চুক্তিতে লেখা থাকে।

সাবস্ক্রিপশন আর নবায়ন

মাসিক বা বাৎসরিক প্রোডাক্ট পেমেন্টের দিন থেকে সেই মেয়াদ পর্যন্ত চলে। মেয়াদ শেষ হওয়ার আগে SMS ও ইমেইলে মনে করিয়ে দিই। নবায়ন না করলে মেয়াদ শেষে প্রোডাক্ট আর লাইসেন্স বন্ধ হয়ে যায়, নবায়ন করলে আবার চলে। যেকোনো সময় নবায়ন না করে বন্ধ রাখতে পারেন।

টাকা ফেরত

পেমেন্টের ৭ দিনের মধ্যে প্রোডাক্ট কাজ না করলে আর আমরা ঠিক করে দিতে না পারলে পুরো টাকা ফেরত পাবেন। বিস্তারিত রিফান্ড নীতি পেজে।

আপনার অ্যাকাউন্ট

মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে লগইন করেন। লগইন কোড, পাসওয়ার্ড আর লাইসেন্স কী কাউকে দেবেন না। আপনার অ্যাকাউন্ট থেকে যা হয়, তার দায় আপনার। কেউ অন্যভাবে ব্যবহার করছে মনে হলে সাথে সাথে আমাদের জানান।

যা করা যাবে না

  • সাইট বা প্রোডাক্ট দিয়ে বেআইনি কিছু করা।
  • সাইটে হ্যাক করার চেষ্টা, ভুয়া অর্ডার, স্প্যাম, বা অন্যের তথ্য দিয়ে অর্ডার করা।
  • আমাদের লেখা, ছবি, লোগো বা ডিজাইন অনুমতি ছাড়া কপি করে ব্যবহার করা।

সাপোর্ট

ফোন, WhatsApp আর অ্যাকাউন্টের সাপোর্ট টিকেটে সাহায্য পাবেন। কোন প্রোডাক্টে কত দিনের সাপোর্ট বা আপডেট আছে, তা প্রোডাক্টের পেজে লেখা থাকে।

দায়ের সীমা

আমরা প্রোডাক্ট ঠিকমতো কাজ করাতে সব চেষ্টা করি, তবু সব অবস্থায় একদম ভুলহীন চলবে, এমন নিশ্চয়তা দিতে পারি না। আপনার ডেটার নিয়মিত ব্যাকআপ রাখুন। আইন যতটুকু অনুমতি দেয়, কোনো প্রোডাক্টের জন্য আমাদের দায় সেই প্রোডাক্টের জন্য আপনি যত টাকা দিয়েছেন তার বেশি হবে না।

আইন

এই শর্তগুলো বাংলাদেশের আইনে চলবে। কোনো বিরোধ হলে আগে আলোচনা করে মেটানোর চেষ্টা করব, না মিটলে ঢাকার আদালতে নিষ্পত্তি হবে।

শর্ত বদলালে

দরকার হলে এই শর্ত বদলাতে পারি। নতুন শর্ত এই পেজে দেওয়ার পর থেকে নতুন অর্ডারে খাটবে। উপরে সর্বশেষ হালনাগাদের তারিখ দেখা যায়।

যোগাযোগ

কিউভিক্স গ্রুপ, ৬/৬, পূর্ব রামপুরা, পোস্ট অফিস গলি, ঢাকা-১২১৯। ফোন +৮৮০১৫১৬৬০৪০৩১, ইমেইল [email protected], অথবা যোগাযোগ পেজ। আপনার তথ্য কীভাবে রাখি তা প্রাইভেসি পলিসি পেজে।

ফ্রি কোটেশন নিন

এক মিনিটের কাজ। এক কর্মদিবসের মধ্যে ফোন দিয়ে কোটেশন জানাবো।

কী বানাতে চান?

একটা বেছে নিন। এরপর শুধু নাম আর নম্বর।

এই নম্বরে ফোন দিয়ে কোটেশন বুঝিয়ে বলবো।

আরো কিছু জানাতে চান? (অপশনাল)
আনুমানিক বাজেট

কোনো চার্জ নেই। নম্বর কারো সাথে শেয়ার করি না।