ব্যবসার ডিজিটাল কাজের এক ঠিকানা
কিউভিক্স গ্রুপ ঢাকার একটি আইটি কোম্পানি। আমরা বাংলাদেশের ছোট ও মাঝারি ব্যবসার জন্য ওয়েবসাইট, সফটওয়্যার, ডিজাইন, ভিডিও আর এআই অটোমেশন বানাই, আর রেডি সফটওয়্যার ও ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করি।
- অফিস
- ঢাকা, বাংলাদেশ
- সার্ভিস
- ৬টি, এক টিমে
- ভাষা
- বাংলা ও ইংরেজি
কেন কিউভিক্স
একটা ব্যবসার অনলাইনে দাঁড়াতে অনেক কিছু লাগে: ওয়েবসাইট, লোগো, ফেসবুকের পোস্ট আর ভিডিও, হিসাবের সফটওয়্যার, মেসেজের উত্তর দেওয়ার ব্যবস্থা। এসবের জন্য আলাদা আলাদা লোক খুঁজতে গিয়ে সময়, টাকা আর ধৈর্য তিনটাই যায়।
আমরা এই কাজগুলো এক টিমে নিয়ে এসেছি। একবার আপনার ব্যবসা বুঝলে, ডিজাইন থেকে সফটওয়্যার পর্যন্ত সব একই রকম দেখায়, একই নিয়মে চলে, আর আপনাকে বারবার নতুন করে বোঝাতে হয় না।
আমাদের প্রতিশ্রুতি
- মানি ব্যাক গ্যারান্টি
- ৭ দিন
- রিপ্লাই দেওয়ার সময়
- ১ দিন
- সার্ভিস, এক টিমে
- ৬টি
- পেমেন্ট উপায়: bKash, Nagad, কার্ড
- ৩টি
যে নিয়মে কাজ করি
-
আগে লিখিত কোটেশন
কত টাকা, কত দিন, কী কী পাবেন, কাজ শুরুর আগেই লিখে দিই। পরে লুকানো খরচ নেই।
-
ফোনের কথা মাথায় রেখে
আপনার গ্রাহক বেশিরভাগ সময় কম দামের ফোনে, ধীর ইন্টারনেটে। আমরা সেখানে দ্রুত চলে এমন জিনিস বানাই।
-
যতটুকু দরকার, ততটুকু
প্রথম দিনে যা লাগবে না, তা পরের ধাপে রাখার পরামর্শ দিই, যাতে শুরুর খরচ কম থাকে।
-
মালিকানা আপনার
ডোমেইন, ডিজাইনের মূল ফাইল, পেজের অ্যাক্সেস, সব আপনার নামে আর আপনার নিয়ন্ত্রণে থাকে।
আমরা যা করি
রেডি সফটওয়্যার ও ডিজিটাল প্রোডাক্ট
দোকান, স্কুল ও ফ্যাক্টরির সফটওয়্যার, বাংলা ই-বুক, WordPress প্লাগইন আর টেমপ্লেট, bKash ও Nagad এ কিনুন।
শপ দেখুনআপনার প্রজেক্ট নিয়ে কথা বলি?
কী বানাতে চান জানান। এক কর্মদিবসের মধ্যে ফোন করে ফ্রি পরামর্শ দেবো।