ফেসবুক পিক্সেল

ফেসবুক পিক্সেল আর Conversion API সেটআপ

ফেসবুক পিক্সেল ওয়েবসাইটে কে কী দেখল আর কিনল সেটা ফেসবুককে জানায়, আর Conversion API একই খবর সার্ভার থেকে পাঠায়, যাতে ব্রাউজার বা iPhone আটকে দিলেও হারায় না। বাজারে সাধারণ পিক্সেল সেটআপ ১,২০০ থেকে ৬,০০০ টাকা, আর Conversion API সহ পুরো সেটআপ ৬,০০০ থেকে ৩০,০০০ টাকার মতো। কিউভিক্স গ্রুপ দুটো একসাথে বসিয়ে, একই অর্ডার দুবার গোনা বন্ধ করে, Events Manager এ পরীক্ষা করে দেয়।

সময়
১ থেকে ৩ দিন
যা বসাই
পিক্সেল, CAPI, GTM, GA4
প্ল্যাটফর্ম
WordPress, Shopify, Laravel

০১বাজারে সাধারণত কত লাগে

কাজের ধরনবাজার দর (২০২৬)
শুধু পিক্সেল বসানো$১০ থেকে $৫০ (প্রায় ৳১,২০০ থেকে ৳৬,০০০)
পিক্সেল + Conversion API (GTM দিয়ে)$৫০ থেকে $১২০ (প্রায় ৳৬,০০০ থেকে ৳১৪,৫০০)
সার্ভার-সাইড ট্র্যাকিং, একাধিক প্ল্যাটফর্ম$১০০ থেকে $২৫০ (প্রায় ৳১২,০০০ থেকে ৳৩০,০০০)

এগুলো বাংলাদেশের বাজারে দেখা সাধারণ দাম, শুধু ধারণা দেওয়ার জন্য। আমাদের দাম আপনার কাজ শুনে লিখিত কোটেশনে জানাই, কোটেশন ফ্রি।

০২আমরা যা করে দিই

  • পিক্সেল আর Conversion API একসাথে, একই অর্ডার দুবার গোনা বন্ধ (deduplication)
  • ViewContent, AddToCart, InitiateCheckout আর Purchase ইভেন্ট, সঠিক দামসহ
  • ডোমেইন ভেরিফিকেশন আর Aggregated Event Measurement
  • গুগল ট্যাগ ম্যানেজার আর GA4 সেটআপ
  • Events Manager এ টেস্ট করে Event Match Quality বাড়ানো

০৩লোকে যা জানতে চায়

পিক্সেল তো আছে, Conversion API কেন লাগবে?

iPhone আর অনেক ব্রাউজার এখন পিক্সেল আটকে দেয়। তখন অর্ডার হলেও ফেসবুক জানতে পারে না, ফলে অ্যাড ভুল মানুষকে দেখায়। Conversion API সার্ভার থেকে খবর পাঠায়, তাই এই হারানোটা কমে।

অ্যাড ম্যানেজারে অর্ডার কম দেখায় কেন?

সাধারণত পিক্সেল ঠিকমতো Purchase ইভেন্ট পাঠায় না, অথবা iPhone এর কারণে হারায়। কখনো উল্টোটাও হয়, একই অর্ডার দুবার গোনা হয়। সেটআপ চেক করে দুটোই ঠিক করি।

আমার সাইট Shopify বা WooCommerce, হবে?

হবে। WordPress/WooCommerce, Shopify আর Laravel সাইটে কাজ করি। সাইটে ঢোকার অ্যাক্সেস দিলেই চলে।

কাজ ঠিক হয়েছে কীভাবে বুঝবো?

Events Manager এ টেস্ট ইভেন্ট দেখিয়ে দিই, আর Event Match Quality এর স্কোর কাজের আগে আর পরে মিলিয়ে দেখাই।

আপনার প্রজেক্ট নিয়ে কথা বলি?

কী বানাতে চান বলুন। এক কর্মদিবসের মধ্যে ফোন দিয়ে ফ্রি পরামর্শ দেবো।

ফ্রি কোটেশন নিন

এক মিনিটের কাজ। এক কর্মদিবসের মধ্যে ফোন দিয়ে কোটেশন জানাবো।

কী বানাতে চান?

একটা বেছে নিন। এরপর শুধু নাম আর নম্বর।

এই নম্বরে ফোন দিয়ে কোটেশন বুঝিয়ে বলবো।

আরো কিছু জানাতে চান? (অপশনাল)
আনুমানিক বাজেট

কোনো চার্জ নেই। নম্বর কারো সাথে শেয়ার করি না।