ভিডিওতে দেখুন

বিস্তারিত

ফেসবুক অ্যাড দিয়ে WooCommerce এ বিক্রি করলে প্রতিটা ফেক অর্ডারে দুইবার টাকা যায়: ফেরত পার্সেলের কুরিয়ার চার্জ, আর ভুয়া কাস্টমারের পেছনে খরচ হওয়া অ্যাড বাজেট। ShopBoost Pro দুটোই থামায়।

অর্ডার পাঠানোর আগেই ফেক কাস্টমার চিনুন

অর্ডার লিস্টেই প্রতিটা কাস্টমারের Pathao, RedX, Steadfast ও CarryBee এর ডেলিভারি হিস্টোরি দেখা যায়: কয়টা পার্সেল নিয়েছে, কয়টা ফেরত দিয়েছে। সফলতার হার কম হলে চেকআউটেই আটকে দিন, অথবা WhatsApp এ কথা বলতে পাঠান। ফোন, IP, ব্রাউজার আর ডিভাইস ধরে ব্লক করুন, যাতে একই লোক নতুন নম্বর দিয়ে আবার না আসে।

ফেসবুক শিখবে শুধু আসল ক্রেতা থেকে

Pixel আর Conversions API দুটোই চলে, সার্ভার থেকে ইভেন্ট যায় বলে অ্যাড ব্লকার বা iOS এ ডেটা হারায় না। Purchase ইভেন্ট পাঠানোর আগে কাস্টমারের কুরিয়ার হিস্টোরি দেখে নেয়, তাই ফেসবুক ফেক অর্ডার থেকে শেখে না, আসল ক্রেতার মতো লোক খোঁজে।

অর্ডার সামলানো এক জায়গায়

এক ক্লিকে Steadfast বা Pathao তে পার্সেল বুক, ডেলিভারি স্ট্যাটাস চেক, নিজের মাপের ইনভয়েস প্রিন্ট, Confirmed, Shipping, Delivered, Returned এর মতো স্ট্যাটাস। চেকআউট ছেড়ে যাওয়া কাস্টমারের অর্ডার অটোসেভ হয়, পরে ফোন করে বিক্রি করা যায়।

কোথায় লাভ, কোথায় লস, সংখ্যায় দেখুন

অর্ডার অ্যানালিটিক্স দেখায় কোন জেলা, কোন প্রোডাক্ট আর দিনের কোন সময়ে অর্ডার বেশি আসে আর ক্যান্সেল বেশি হয়। দিন আর ঘণ্টার হিটম্যাপ দেখে অ্যাড চালানোর সেরা সময় ঠিক করুন।

একবার কিনলেই লাইফটাইম লাইসেন্স, কোনো মাসিক বিল নেই। পেমেন্টের পরই প্লাগইনের ZIP ফাইল আর লাইসেন্স কী পাবেন।

আরো যা পাচ্ছেন

  • Purchase ইভেন্ট যায় শুধু আসল ক্রেতার, কুরিয়ার সফলতার হার আর অর্ডারের টাকা দেখে
  • PageView, ViewContent, AddToCart, InitiateCheckout ও Purchase ইভেন্ট, ফানেল চেকআউট পেজেও
  • ফোন, ইমেইল, IP, ব্রাউজার ও ডিভাইস ব্লক, নির্দিষ্ট সময়ের জন্যও
  • কম সফলতার হারের কাস্টমারকে চেকআউটে আটকে WhatsApp বা নিজের লিংকে পাঠানো
  • নির্দিষ্ট সময়ে একই কাস্টমারের বারবার অর্ডার সীমিত করা
  • চেকআউট ছেড়ে যাওয়া কাস্টমারের অর্ডার অটোসেভ
  • এক ক্লিকে Steadfast ও Pathao তে পার্সেল বুক, ডেলিভারি স্ট্যাটাস চেক
  • নিজস্ব অর্ডার স্ট্যাটাস: Confirmed, Shipping, Delivered, Returned
  • অর্ডার টেবিলে বাড়তি কলাম আর bulk action
  • লোগো ও ব্যবসার তথ্যসহ নিজের মাপের ইনভয়েস প্রিন্ট
  • নতুন অর্ডার এলে ড্যাশবোর্ডে পপআপ
  • দিন ও ঘণ্টার হিটম্যাপ, অ্যাড চালানোর সেরা সময় বুঝতে
  • বারবার ক্যান্সেল করা ফোন নম্বরের তালিকা
  • প্রতিটা রিপোর্ট CSV তে ডাউনলোড
  • হেড ও বডিতে কাস্টম কোড (GTM বা অন্য পিক্সেল)
  • সব সেটিং ও ব্লক লিস্ট এক্সপোর্ট ও ইমপোর্ট
  • WooCommerce HPOS সাপোর্ট
  • লাইফটাইম লাইসেন্স, কোনো মাসিক বিল নেই

স্পেসিফিকেশন ও যা পাবেন

ধরন
প্লাগইন
ভার্সন
4.5.1
লাগবে
WordPress 5.8+, WooCommerce, PHP 7.4+
লাইসেন্স
লাইফটাইম, প্রতি কী ১টি ওয়েবসাইট
কুরিয়ার
Pathao, RedX, Steadfast, CarryBee
ডেলিভারি
পেমেন্টের পরই ZIP ফাইল ও লাইসেন্স কী
পেমেন্ট
একবার পেমেন্ট, আজীবন ব্যবহার
লাইসেন্স
প্রতিটা কেনার সাথে একটা লাইসেন্স কী
ডেলিভারি
পেমেন্ট মিলিয়ে দেখার পরই ডাউনলোড, ইমেইলে আর অ্যাকাউন্টে
সাপোর্ট
ফোন, WhatsApp আর অ্যাকাউন্ট থেকে সাপোর্ট টিকেট

সাধারণ প্রশ্ন

লাইসেন্স কী কোথায় পাব?

পেমেন্ট নিশ্চিত হলেই অর্ডার পেজে, ইমেইলে, SMS এ আর আপনার অ্যাকাউন্টে লাইসেন্স কী আর প্লাগইনের ZIP ফাইল পাবেন। প্লাগইন চালু করে ShopBoost Pro > License এ কী বসালেই হবে।

একটা লাইসেন্সে কয়টা সাইটে চলবে?

একটা ওয়েবসাইটে। সাইট বদলালে অ্যাকাউন্ট থেকে পুরনো সাইট সরিয়ে নতুন সাইটে চালু করতে পারবেন।

লাইফটাইম মানে কী, প্রতি মাসে টাকা দিতে হবে?

না। একবার কিনলেই লাইসেন্স সারাজীবন চলবে, কোনো মাসিক বা বাৎসরিক বিল নেই।

WooCommerce ছাড়া চলবে?

না, এটা WooCommerce এর প্লাগইন। WordPress 5.8 বা নতুন, আর PHP 7.4 বা নতুন লাগবে।

ইনস্টল করতে সাহায্য পাব?

হ্যাঁ। WhatsApp বা হেল্পলাইনে যোগাযোগ করলে ইনস্টল আর সেটআপে সাহায্য করব।

আরও দেখুন

প্লাগইন

WordPress SMS ও OTP প্লাগইন

অর্ডার কনফার্মেশন SMS আর মোবাইল OTP লগইন, বাংলাদেশি SMS গেটওয়েসহ।

৳১,৯৯৯
৳১,৫০০

ফ্রি কোটেশন নিন

এক মিনিটের কাজ। এক কর্মদিবসের মধ্যে ফোন দিয়ে কোটেশন জানাবো।

কী বানাতে চান?

একটা বেছে নিন। এরপর শুধু নাম আর নম্বর।

এই নম্বরে ফোন দিয়ে কোটেশন বুঝিয়ে বলবো।

আরো কিছু জানাতে চান? (অপশনাল)
আনুমানিক বাজেট

কোনো চার্জ নেই। নম্বর কারো সাথে শেয়ার করি না।